এবারের BIG BILLION DAY আগের বারের দ্বিগুণ দামী ফোন বেচেছে Flipkart.

২০২১-এর ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেলে প্রিমিয়াম স্মার্টফোনের বিক্রি দ্বিগুণ হয়েছে। লাইভমিন্টকে এমনটাই জানিয়েছে দেশের সবচেয়ে বড় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট। এবারের Flipkart বিগ বিলিয়ন ডে সেল শুরু হয়েছিল দীপাবলির সময়ে। শুভ নয় দিন (নবরাত্র) চলাকালীন সেল চলেছিল।

চলতি বছর ২৮ অক্টোবর থেকে সেল শুরু হয়েছিল। ৩ নভেম্বর পর্যন্ত চলেছিল৷ মজার বিষয় হল, প্রায় ৪২ শতাংশ প্রিমিয়াম স্মার্টফোন কেনা হয়েছে টায়ার থ্রি শহরগুলি থেকে ৷ Apple, Samsung, OnePlus, Asus, Motorola, Xiaomi, Vivo, Oppo, Realme ইত্যাদির প্রতিটি ব্র্যান্ডের স্মার্টফোনই BBD সেলের চুটিয়ে বিক্রি করেছে Flipkart৷

'Big Billion Days 2021-এ বিক্রি হওয়া প্রিমিয়াম স্মার্টফোনের সংখ্যা ২০২০-র থেকে দ্বিগুণ হয়েছে,' জানিয়েছে Flipkart।

বিগ বিলিয়ন ডে সেল ২০২১-এ 5G স্মার্টফোনেরও চাহিদা বেড়েছে৷ 'সামগ্রিকভাবে, এই সেলে বিক্রি হওয়া প্রতি ৫টির মধ্যে ১টি স্মার্টফোন 5G ছিল,' দাবি ফ্লিপকার্টের৷ মজার বিষয় হল, এই 5G পরিষেবা এখনও ভারতে উপলব্ধ নয়। কিন্তু শীঘ্রই ভেবে সকলে আগেভাগে কিনে রাখছেন।

স্মার্ট টিভির জনপ্রিয়তাও বাড়ছে বলে জানিয়েছে সংস্থা। স্মার্টফোন এবং স্মার্ট টিভি নির্মাতা, Realme-র দাবি, Flipkart-এ বিগ বিলিয়ন ডে সেলের সময়ে সর্বাধিক সংখ্যক স্মার্ট টিভি বিক্রি হয়েছে। এটি ই-কমার্স প্ল্যাটফর্মে স্মার্ট টিভির জনপ্রিয়তার প্রমাণ বলে দাবি করছে সংস্থা




Post a Comment

Previous Post Next Post