কর্ভাস গল্পের সাজেশন ২০২৩ | নবম শ্রেণী বাংলা কর্ভাস গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ২০২৩

     


          নবম শ্রেণী কর্ভাস গল্প
          লেখক : সত্যজিৎ রায় 

কর্ভাস গল্পের উৎস : 
কর্ভাস কাহিনীটি সত্যজিত দ্বারা রচিত ১৩৭৯বঙ্গাতে আনন্দ মেলা পূজা বার্ষিকীতে প্রথম প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে এই কাহিনীটি সমগ্র গ্রন্থে সংঘটিত হয়েছিল ।

কর্ভাস গল্প | বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর | নবম শ্রেণী বাংলা কর্ভাস গল্পের সাজেশন ২০২৩
1. কর্ভাস কোন জাতীয় পাখির ল্যাটির নাম ছিল?



A. মেরি ফাউল

B. কাক

C. গ্রিব

D. হারমিং বার্ড 

2. ছোটবেলায় প্রফেসর সঙ্গে বাড়িতে কোন পোষা পাখি ছিল ?

A. টিয়া পাখি

B. কাক 

C. ময়না পাখি

D. চড়ুই পাখি

3. আর্গাস এর চশমার পাওয়ার ছিল কত ?

A. মাইনাস ১৫

B. মাইনাস ১২

C. মাইনাস ১০

D. মাইনাস কুড়ি 

4. 10 হাজার এস্কুদো মানে কত টাকা ?

A. ২৫ হাজার টাকা

B. ১৬ হাজার টাকা

C. ১৫০০০ টাকা

D. ২০ হাজার টাকা 

5. পক্ষী বিজ্ঞানীদের কনফারেন্সের চেয়ারম্যান কে ছিলেন ?

A. গেনফেল

B. কারেরাস

C. কভারুবিয়াস

D. অর্গাস  

কর্ভাস গল্প | অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর | সংক্ষিপ্ত প্রশ্নোত্তর |নবম শ্রেণী বাংলা কর্ভাস গল্পের সাজেশন ২০২৩
1. প্রফেসর শঙ্কু কাকটিকে আলাদাভাবে কি করে চিনতেন ?

উত্তর : কার্তিক ডান চোখের নিচে একটা সাদা ফুট কি ছিল এবং সেই কাকটির হাফ ভাব ছিল অন্যরকম। তাই প্রফেসর শঙ্কু কার কাছ থেকে চিনতে ভুল করতেন না

2. প্রফেসর শঙ্কু কোন যন্ত্র নিয়ে কাজ করছিলেন? সেই যন্ত্রটির নাম কি ছিল ?

উত্তর : প্রফেসর শঙ্কু পাখিকে পড়ানো বা শিক্ষা দেওয়া যন্ত্র নিয়ে কাজ করছিলে ।

সে যন্ত্রটির নাম হচ্ছে অর্নিথন ।

3. নামটা শুনে বাধ্য হয়ে ভদ্রলোককে উপরে আসতে বলতে হল ! এখানে কার নামের কথা বলা হয়েছে ?

উত্তর : এখানে যার নাম এর কথা বলা হয়েছে তুমি হলেন একজন বিখ্যাত চিলিয়ান জাদুকর । ইনি রাতে হোটেলে প্রোফেসর শঙ্কুর সাথে দেখা করতে এসেছিলেন। তার নাম হচ্ছে আর্গাস ।

4. সেই থেকে ময়ূরের লেজে চাকা চাকা দাগ ! কখন থেকে ময়ূরের লেজের চাকা চাকা দাগ হয় ?

উত্তর : গিরিক উপকরণ অনুসারে দেবী হেরা আর্গাস এর সহস্র চোখ মরে লেজে বসানোর সময় থেকেই তাতে চাকা চাকা দাগ এর সৃষ্টি হয় ।

5. কর্ভাস শঙ্কুর অর্নিথন যন্ত্রের সাহায্যে কি কি শিখেছিল?

উত্তর : প্রফেসর শঙ্কুর তৈরি করা যন্ত্রের সাহায্যে কর্ভাস নামের কাকটি বাংলা ও ইংরেজি ভাষা বলা এছাড়া অংক জ্যামিতি ইতিহাস ভূগোল রসায়ন ইত্যাদি ।

6. সান্তিয়াগোর কোন কাগজে কর্ভাসের খবর ও কি ছবি বেরিয়েছিল ?

উত্তর : খবরের কাগজে কর্ভাসের খবর ও পেন্সিল মুখে একটা ছবি বেরিয়েছিল

7. আর্গাসের আসল নাম কি ছিল ?

উত্তর : তার আসল নাম ছিল দেমিংগো বর্তেলেমে সার্মিয়েন্ত ।

8. কিন্তু সামনে ওটা কি? সামনে কার কথা বলা হয়েছে?

উত্তর : হাইওয়েতে শঙ্কদের গাড়ি থেকে সিকি মাইল দূরে অর্গাসের সিলভার কাদিলাক গাড়ি গাছের ধাক্কাকে এক পাসে বেঁকে দাঁড়িয়ে ছিল ।

9. আর্গাসের চশমা কোথায় হারিয়ে গিয়েছিল ?

উত্তর : কর্ভাস বুদ্ধি করে তার ঠোঁট দিয়ে আর্গাসের চোখ থেকে চশমাটি তুলে নিয়েছিল । এভাবেই তার চশমা হারিয়ে গিয়েছিল ।

10. আমি যে কিছুই দেখতে পাচ্ছি না ! কে কেন কিছুই দেখতে পাচ্ছিলেননা ?

উত্তর : পরবাস যাদুকর আর্গাসের -20 পাওয়ারের চশমা টি ঠোঁটে করে খুলে দিয়েছিল তাই আর্গাস কিছু দেখতে পাচ্ছিলেননা ।

কর্ভাস গল্প | রচনাধর্মী প্রশ্ন উত্তর | বড় প্রশ্নোত্তর | নবম শ্রেণী বাংলা কর্ভাস গল্পের সাজেশন ২০২৩

প্রশ্ন : আমার সে ধারণা প্রায় পালটে গেল।”— কার, কোন ধারণার কথা বলা হয়েছে? তা কীভাবে পালটে গেল?
উত্তর: সত্যজিৎ রায় রচিত ‘কর্ভাস’ কাহিনি থেকে উদ্ধৃত উক্তিটিতে প্রোফেসর শঙ্কুর ধারণার কথা বলা হয়েছে। ছেলেবেলায় প্রোফেসর শঙ্কুর ধারণা ছিল যে পাখি কথা বললেও সেই কথার মানে বোঝে না।

ছেলেবেলায় প্রোফেসর শঙ্কুর বাড়িতে একটি পোষা ময়না ছিল । প্রোফেসর শঙ্কু তাকে একশোর উপর বাংলা শব্দ স্পষ্টভাবে বলতে শিখিয়েছিলেন। কিন্তু এই সময় তাঁর ধারণা ছিল, পাখি কথা বললেও সেই কথার মানে বুঝতে পারে না । একদিন দুপুরবেলা তিনি স্কুল থেকে ফেরার পর তাঁর মা যখন তাঁকে মোহনভোগ খেতে দিয়েছেন তখন হঠাৎই ময়নাটা ‘ভূমিকম্প, ভূমিকম্প' বলে চেঁচিয়ে ওঠে। সেই সময় কেউ কোনো কম্পন অনুভব করতে পারেনি। কিন্তু পরের দিন কাগজে বেরোয় যে সিসমোগ্রাফ যন্ত্রে সত্যিই নাকি একটা মৃদু কম্পন ধরা পড়েছে। এই ঘটনার পর থেকেই প্রোফেসর শঙ্কুর এই ধারণা পালটে যায় যে পাখি কথা বললেও কথার মানে বোঝে না। তিনি বুঝতে পারেন, পাখিরা যেমন কথা বলতে পারে, তেমন সেই কথার মানেও বুঝতে পারে।

প্রশ্ন : ম্যালি ফাউল ও গ্রিব নামের পাখি সম্পর্কে আমরা কর্ভাস গল্পে কী কী তথ্য পাই ? 
উত্তর: সত্যজিৎ রায় রচিত কর্ভাস গল্পে অস্ট্রেলিয়াতে বসবাসকারী ম্যালি-ফাউল বলে এক বিশেষ প্রজাতির পাখির উল্লেখ আছে, যারা মাটিতে বাসা তৈরি করে। বালি, মাটি আর নানারকম উদ্ভিজ্জ দিয়ে তারা একটি ঢিপি তৈরি করে, আর তার ভিতরে ঢোকার জন্য একটি গর্ত থাকে। তারা বাসার ভিতরে ডিম পাড়ে, কিন্তু ডিম ফুটে বাচ্চা বের হওয়ার জন্য ডিমে তা দেয় না। ম্যালি-ফাউলরা কোনো-এক আশ্চর্য ও অজ্ঞাত কৌশলে বাসার ভিতরের তাপমাত্রা ঠিক আটাত্তর ডিগ্রি ফারেনহাইট রাখে, এক ডিগ্রিও এদিক-ওদিক হতে দেয় না। বাইরের আবহাওয়া ঠান্ডা বা গরম যাই থাকুক না কেন, তাদের বাসার ভিতরের তাপমাত্রা আটাত্তর ডিগ্রি ফারেনহাইটেই স্থির থাকে। এই উম্নতাই ডিম ফুটে শাবক বেরোনোর জন্য আদর্শ।

গ্রিব নামক একধরনের পাখি আছে যারা নিজেরাই নিজেদের পালক ছিঁড়ে খায় আর শাবকদেরও খাওয়ায়। তাদের এই আচরণের কারণ কেউ জানে না। এরা আবার জলে ভাসমান অবস্থায় কোনো শত্রুর আগমনের ইঙ্গিত পেলে, নিজের দেহ ও পালক থেকে কোনো-এক অজ্ঞাত উপায়ে বায়ু বার করে দিয়ে শরীরের স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব বাড়িয়ে গলা অবধি জলে ডুবে থাকতে পারে। 

প্রশ্ন : চিলিয়ান জাদুকর আর্গাসের চরিত্র সম্পর্কে যা জান লেখো।
উত্তরঃ সত্যজিৎ রায়ের ‘কর্ভাস' গল্পে প্রোফেসর শঙ্ক কর্ভাসকে নিয়ে সানতিয়াগোতে পক্ষীবিজ্ঞানীদের সম্মেলনে গিয়ে চিলিয়ান জাদুকর আর্গাসের ম্যাজিক দেখেছিলেন। ওই গল্পে আর্গাসের চরিত্রের বিশেষ কয়েকটি দিক আমরা দেখতে পাই। চেহারার স্বতন্ত্রতা : আর্গাস ছিলেন ছ-ফুটেরও বেশি লম্বা। তাঁর টিয়াপাখির মতো নাক, গ্রামোফোন রেকর্ডের মতো চকচকে চুল সামনে সিঁথি করে পিছনে টান করে আঁচড়ানো আর চোখে মাইনাস কুড়ি পাওয়ারের চশমা। এই চেহারা এবং শীর্ণ ও ফ্যাকাসে হাতের বিভিন্ন অঙ্গভঙ্গির দ্বারা তিনি দর্শকদের সম্মোহিত করতেন।

অতিরিক্ত কৌতূহল : আর্গাসের ম্যাজিকের একটি বিশেষত্ব ছিল যে তিনি তাঁর ম্যাজিকের খেলায় বিভিন্ন পাখিকে ব্যবহার করতেন। কর্ভাসের খবর পেয়ে তিনি সেই রাত্রেই হোটেলে কর্ভাসকে দেখতে চলে আসেন তাঁর কৌতূহল মেটাতে। কর্ভাসের বুদ্ধির নমুনা তিনি তক্ষুনিই দেখতে চান।

লোভ ও অহংকার : কর্ভাসের বুদ্ধির পরিচয় পাওয়ার পর আর্গাস আর নিজের লোভ সংবরণ করতে পারেননি। টাকার বিনিময়ে তিনি প্রোফেসরের কাছ থেকে কর্ভাসকে কিনে নিতে চান। তিনি অহংকারের সঙ্গে এও বুঝিয়েও দেন যে তিনি কোটিপতি, তাই তিনি চাইলে কর্ভাসকে যে-কোনো মূল্যে কিনে নিতে পারেন। কিন্তু প্রোফেসর শঙ্কু সেই প্রস্তাবে রাজি না হলে তিনি ছলনার আশ্রয় নিয়ে কর্ভাসকে চুরি করে নিয়ে যান।  

প্রন্সো : বেশ বুঝতে পারছি সে অবাক, হতভম্ব।”— সে কে ? সে কোন্ ঘটনায় ‘অবাক, হতভম্ব হয়েছিল ?
উত্তর: সত্যজিত রায়ের ‘কভার্স’ গল্প থেকে উদ্ধৃত উক্তিটিতে ‘সে’ হল বিখ্যাত চিলিয়ান জাদুকর আর্গাস।

→ সানতিয়াগোর সংবাদপত্র “কোরিয়েরে দেল

উত্তর : সানতিয়াগো'র সান্ধ্য সংস্করণে কর্ভাসের ছবিসহ সংবাদ পড়ে জাদুকর আর্গাস সেদিন রাতেই একসেলসিয়র হোটেলের ঘরে প্রোফেসর শঙ্কুর সাথে দেখা করতে আসেন। প্রোফেসরের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর আর্গাস খাঁচার মধ্যে কর্ভাসকে দেখতে পান। আর্গাসের অট্টহাসির আওয়াজে কর্ভাস জেগে ওঠে। কর্ভাসকে দেখেই আর্গাস কালবিলম্ব না করে প্রোফেসর শঙ্কুকে অনুরোধ করেন যে তিনি তখনই একবার কর্ভাসের বুদ্ধির নমুনা দেখতে চান। প্রোফেসর জানান যে কর্ভাস এখন ক্লান্ত, তাই ওকে দিয়ে জোর করে কিছু করানো সম্ভব নয়। কর্ভাসের মর্জি না হলে সে কিছুই করবে না। এরপর প্রোফেসর খাঁচার দরজা খুলে দিলে কর্ভাস বেরিয়ে এসে ডানা ঝাপটিয়ে খাটের পাশে টেবিলে গিয়ে ঠোটের এক ঠোকরে ল্যাম্পটা নিবিয়ে দেয়। অন্ধকার ঘরের জানলা দিয়ে রাস্তার সবুজ নিয়নের ফিকে আলো ঘরে প্রবেশ করে। কর্ভাস ডানা ঝাপটিয়ে আবার খাঁচায় ঢুকে ঠোঁট দিয়ে দরজা টেনে বন্ধ করে দেয়। কর্ভাস এভাবেই বুঝিয়ে দিয়েছিল যে সে বিশ্রাম চাইছে। সেই সময় প্রোফেসর শঙ্কু আর্গাসের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারেন যে কর্ভাসের এই আচরণে তিনি অবাক ও হতভম্ব হয়ে গেছেন।

প্রশ্ন : আজকে যে ঘটনাটা ঘটল, তার পরে সম্পর্কটা বন্ধুত্বে পরিণত হলেও আশ্চর্য হব না।”— এখানে কোন্ সম্পর্কের কথা বলা হয়েছে? কোন্ ঘটনা ঘটেছিল? 
উত্তরঃ সত্যজিৎ রায় রচিত ‘কর্ভাস' গল্প থেকে গৃহীত এই উদ্ধৃতিটিতে প্রোফেসর শঙ্কুর পোষা বিড়াল নিউটনের সঙ্গে কর্ভাস নামের তাঁরই পোষা কাকের সম্পর্কের কথা বলা হয়েছে।

→ নিউটন প্রথমদিকে কোনো পাখিকে পছন্দ না করলেও পরবর্তীকালে বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই তার এই স্বভাব বদলাতে থাকে। তাই কভার্সকে সে মেনে নিয়েছিল। তবে একদিনের একটি ঘটনায় প্রোফেসর শঙ্কুর মনে হয় নিউটন ও কর্ভাসের সম্পর্কটা হয়তো ভবিষ্যতে বন্ধুত্বে পরিণত হতে পারে। একদিন দুপুরে নিউটন প্রোফেসরের আরাম কেদারার পাশে কুণ্ডলী পাকিয়ে শুয়েছিল, কর্ভাস সেই সময় ঘরে ছিল না। হঠাৎ নোট লিখতে লিখতে প্রোফেসর ডানার ঝটপটানির শব্দ শুনে জানালার দিকে চেয়ে দেখেন কর্ভাস ঘরে ঢুকেছে, আর তার ঠোঁটে ঝুলছে সদ্য-কাটা একটি মাছের টুকরো। প্রোফেসরকে প্রায় অবাক করে দিয়ে কর্ভাস নিউটনের সামনে সেই মাছের টুকরোটি ফেলে দিয়ে জানালায় ফিরে গিয়ে বসে ঘাড় বেঁকিয়ে এদিক-ওদিক দেখতে থাকে। নিউটনের জন্য কর্ভাসের এই বন্ধুত্বপূর্ণ আচরণ দেখে প্রোফেসরের মনে হয়েছিল এদের দুজনের সম্পর্কটা হয়তো ভবিষ্যতে বন্ধুত্বে পরিণত হতে পারে।


Newslive

আমি এই ব্লগটাই সমস্ত ভালো মোবাইলের সম্পর্কে বলবো

Post a Comment

Previous Post Next Post